মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুটি দোকান বিধ্বস্ত হয়েছে। এমভি মর্নিং সান-৫ নামে ওই লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে এসে ধাক্কা খায়।
মঙ্গলবার রাতে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। লঞ্চটিকে এমভি টিপু-২ নামের আরেকটি লঞ্চ ১ ঘণ্টা চেষ্টার পর তীর থেকে নদীতে নামাতে সক্ষম হয়।
মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লঞ্চটি চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে।
তবে এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হয়নি। লঞ্চটি দক্ষিণবঙ্গের হুলারহাট যাচ্ছিল।
/এনএস/








