গাজীপুরে নাশকতা মামলার অভিযোগপত্রে আওয়ামী লীগ নেতাদের নাম

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৭

গাজীপুর গাজীপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতাদের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান এবং বিএনপি নেতাদের সঙ্গে আওয়ামী লীগের চার কাউন্সিলরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা হলেন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ১১ নং ওয়ার্ডের আজাহারুল ইসলাম মোল্লা ও সংরক্ষিত আসনের ১১ নং ওয়ার্ডের সালেমা আক্তার।

এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘বিষয়টি শুনেছি। কোনও নাশকতার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়।’

জয়দেবপুর থানা পুলিশ গত ৫ জুলাই অভিযোগপত্রটি গ্রহণের জন্য গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শকের কাছে পাঠিয়েছেন। এ ঘটনা জানাজানির পর গাজীপুর আওয়ামী লীগ এবং সিটি করপোরেশনে তোলপাড় শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নান, তার ভাই আব্দুল কাদের, ভাতিজা ওয়াসিমসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৫ এপ্রিল সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতে গ্রেফতারকৃতদের ছাড়াও বিএনপি সমর্থিত কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৪০ জনের নামে নাশকতার মামলা করা হয়। জয়দেবপুর থানার এসআই  মো. আহাদুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

পরবর্তীতে জয়দেবপুর থানার এসআই  হাফিজ উদ্দিন মামলাটি তদন্ত করে গত ৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ওই অভিযোগপত্রে অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি, তার ভাই আব্দুল কাদের, ভাতিজা এস এম ওয়াসিম, বিএনপি সমর্থিত ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহম্মেদ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুজ্জামান, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল  ভূঁইয়া, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রশিদ খান, সংরক্ষিত ৩ নং আসনের কাউন্সিলর শিরিন চাকলাদার এবং আওয়ামী লীগ সমর্থিত ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ১১ নং ওয়ার্ডের আজাহারুল ইসলাম মোল্লা ও সংরক্ষিত আসনের ১১ নং ওয়ার্ডের সালেমা আক্তারকে অভিযুক্ত করা হয়।

গাজীপুর আদালতের পরিদর্শক এ অভিযোগপত্র গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেন। এম এ মান্নানের প্যানেল আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স ২ আগস্ট গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই অভিযোগপত্র পেয়ে ১৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন:
উপবৃত্তির টাকায় শৌচাগার!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম