গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় শীতলক্ষ্যায় র‌্যাবের টহল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯

শীতলক্ষ্যায় র‌্যাবের টহল ঈদকে কেন্দ্র করে নদীপথে চাঁদাবাজি ও কোরবানির পশুবোঝাই ট্রলার থেকে চাঁদাবাজি রোধে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে টহল শুরু করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে চড়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে তাদের টহল কার্যক্রম শুরু হয়।

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শাহ শিবলি সাদিক বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ এলাকার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী ব্যবহার  করে নদীপথে বিক্রেতা ও ক্রেতারা অসংখ্য পশু বহন করে থাকেন। গবাদি পশুর সঙ্গে সংশ্লিষ্ট জনসাধারণ ও বিক্রেতাদের যাতে কোনও ধরনের চাঁদবাজি, ডাকাতি, ছিনতাই, জলদস্যুর কবলে পরে বিশেষ সর্বহারা হতে না হয় সে লক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে র‌্যাব -১১ এর নৌ টহল কর্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে নৌ টহল কার্যক্রম চলমান থাকবে।’

তিনি আরও জানান, পশুর হাট, পশু পরিবহন, ঈদের জামাত, গার্মেন্টস শিল্প, বিপণীবিতান, বাস ও রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা থাকবে সর্বোচ্চ। সব স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে র‌্যাব টহল দল নিয়োগের মাধ্যেমে সব ধরনের চাঁদাবাজি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল ও সন্ত্রাসী তৎপরতা ও হয়রানি বন্ধে র‌্যাব কাজ করবে।

আরও পড়ুন- 

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম