ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, পৃথক দুর্ঘটনায় আহত ১৬

টাঙ্গাইল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৫

টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। রবিবার ভোরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এবং বাসাইল উপজেলার বাওইখোলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে রাস্তার উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট ইফতেখার জানান, ভোর ৬টার দিকে কালিহাতি উপজেলায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয় ১২ জন। দুর্ঘটনার পর অনেকটা সময় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় নাহিদ ফিলিং স্টেশনের কাছে একটি প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত হয় প্রাইভেটকারের চার যাত্রী। সেখানেও দুর্ঘটনার পর দীর্ঘ যানজট তৈরি হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম সকাল ১০টায় দাবি করেন, ‘আমি কেবলই টাঙ্গাইল থেকে করটিয়া হয়ে পাকুল্ল্যা পর্যন্ত ঘুরে এলাম। কোথাও কোনও যানজট নেই। সকালে দুটি দুর্ঘটনার জন্য রাস্তা এক ঘণ্টা বন্ধ ছিল। এখন আমরা রাস্তা পরিষ্কার করতে পেরেছি।’

/এআরএল/

আরও পড়ুন: 

কোরবানির পশু কিনে ঠকছেন না তো?

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম