‘ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৩

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন।

নারায়ণগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে জঙ্গিদের হামলার আশঙ্কা মাথায় রেখেই এবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। প্রতিটি ঈদগাহে থাকবে বাড়তি নিরাপত্তা।’

ঈদের আগের দুইদিন মহাসড়কে কোনও যানজট না থাকার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে ও পরে মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশকে নিয়োজিত রাখা হয়েছে। যানজট নিরসনে তারা সার্বক্ষণিক কাজ করছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, নির্বাহী প্রকৌশলী আলিবুল ইসলাম, ভুলতা ফ্লাইওভার প্রকল্প পরিচালক রিয়াজুল ইসলাম, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম