ঈদুল আজহার দিন ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে মারধরের শিকার হলেন সাবেক আওয়ামী লীগ নেতা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদার হামলার শিকার হয়েছেন। তিনি আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে দৌলতপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
চকমিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে দিলীপকে পেটানো হয়। আহতাবস্থা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মারধরের ঘটনাটি জানতে পেরে হাসপাতালে তাকে দেখতে যাই। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তবে এ ঘটনায় এখনো লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি।
/এনএস/








