কিশোরগঞ্জে কেরসিন নিয়ে কাড়াকাড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৪:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৩

কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কেরসিন তেল নিয়ে কাড়াকাড়ি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জসহ পার্শ্ববতী পাঁচটি জেলায় বন্ধ থাকবে গ্যাস সংযোগ। এ কারণে কিশোরগঞ্জে বিকল্প জ্বালানি হিসেবে কেরসিনের চাহিদা বেড়ে গেছে। ৬২ টাকা লিটারের কেরসিন ৮০ টাকায় পেলেই নিজেদের ভাগ্যবান মনে করছেন গ্রাহকরা।
বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায় বিভিন্ন কেরসিন ও স্টোবের দোকান এমনকি লাকড়ির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও লাভ হচ্ছে না।
তিতাস গ্যাস কিশোরগঞ্জ আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদরে প্রায় সাড়ে ১০ হাজার গ্যাস গ্রাহক রয়েছে। জি.টি.সি এল কর্তৃক আশুগঞ্জ হতে এলেঙ্গা পর্যন্ত ১২৬ কি. মি. দীর্ঘ ২৪ ইঞ্চি লাইনে পিগিং ক্লিনিং কাজ করার জন্য মনোহরদী হতে কিশোরগঞ্জগামী পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ব্যাপারে তিতাস গ্যাসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

কেরসিন কিনতে আসা এক ক্রেতা ওয়ালিদ সজিব জানান, ‘অনেক দোকান ঘুরে ২০০ টাকার একটি স্টোব ৬০০ টাকায় কিনেছি। কিন্তু দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কেরসিন কিনতে পারিনি। লাইনে প্রচুর মানুষ ভিড় করায় কেরসিন দিয়ে স্টক শেষ হয়ে যাচ্ছে বিক্রেতার। ঈদের পরদিন বাজারের বেশির ভাগ দোকান বন্ধ তাই অনেক ক্রেতাই কেরসিন কিনতে পারেনি।

আরেক ক্রেতা মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ৮০ টাকা লিটারে ২ লিটার কেরসিন তেল কিনতে পেরেছি। দীর্ঘদিন বাড়ির গৃহিনীরা স্টোব বা লাকড়ির চুলার রান্না করে অভ্যস্থ নয়। তাই সরকারের হঠাৎ এ সিদ্ধান্তে আমরা বিপদের সম্মুখিন হয়েছি।

সাব্বির স্টোরের মালিক হেলাল মিয়া জানান, ঈদের জন্য সকল শ্রমিকরা ছুটিতে রয়েছে। বেশি দামে বিক্রির কথা তিনি অস্বীকার করে বলেন, আমাদের কাছে যে পরিমাণ কেরসিন স্টক ছিল তা সঠিকভাবেই বিক্রি করছি। কিন্তু প্রচুর ভিড় থাকায় কেরসিন বিক্রি করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তাই ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে তেল কিনতে অনুরোধ করছি।

তেরীপট্টি মায়াবী গিফট কর্ণারের বিক্রেতা মো. জহিরুল জানান, আমার দোকানের গোডাউনে সাতশত পিছ স্টোব ছিল। আজই সাড়ে ছয়শত’র মতো বিক্রি হয়ে গেছে। যে পরিমাণ আছে, তা আজই শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে ক্রেতাদের কাছে স্টোব বিক্রি সম্ভব হবে না।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম