মাদারীপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৪ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪

মাদারীপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৪ জন নিহত মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজৈর বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাজৈর থানার এসআই নাজমুল হোসেন বাংলাট্রিবিউনকে জানান, দুর্ঘটনায় আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, রাজৈরের মজুমদারকান্দি গ্রামের বেলাল শেখ (৫০), ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের বাবুল (৩৫) ও শঙ্করদি এলাকার মেরিন আক্তার (২৭)। অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে রাজৈরগামী তিন চাকার যান মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। এসময় মাহিন্দ্র ও বাস যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম