সাভারে ডিবি পরিচয়ে এনজিও কর্মকর্তা অপহরণ

সাভার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৮

সাভারে ডিবি পরিচয়ে এনজিও কর্মকর্তা অপহরণ সাভারে ডিবি পরিচয়ে এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তার নাম প্রদীপ দাস (৪০)। সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃতের স্ত্রী আশা রাজবংশী জানান, তার স্বামী প্রদীপ দাশ আশা নামের একটি এনজিওতে কাজ করেন। সোমবার বিকেলে এনজিওর কাজ শেষ করে হেমায়েতপুর এলাকা থেকে সাভারের ব্যাংক টাউনের বাড়িতে ফিরছিলেন। এসময় ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অপহরণকারীরা মুঠোফোনে তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপহৃত এনজিও কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মাহবুবুর রহমান।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম