মেয়র মান্নান আরও একটি মামলায় ফের গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯

মেয়র মান্নান গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপির ভাইস চেয়ারম্যান কারাগারে বন্দি অধ্যাপক এম এ মান্নানকে জয়দেবপুর থানার নাশকতার আরও একটি মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাকে গ্রেফতারের (শোন অ্যারেস্ট) আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। এরমধ্যে আদালত থেকে ইতোমধ্যে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ২০১৩ সালের ৩০ জানুয়ারি রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার রুপা গার্মেন্টসের সামনে জামায়াত ও বিএনপির কর্মীরা ঢাকাগামী বন্যা পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরদিন জয়দেবপুর থানার এসআই  সৈয়দ হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের আসামি করে মামলা করেন। পরে মামলার তদন্তকালে ওই ঘটনার সঙ্গে অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ওই মামলায়  মান্নানকে গ্রেফতারের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিকালে শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই ওই আবেদন মঞ্জুর করে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের (শোন অ্যারেস্ট) আদেশ দেন। এ নিয়ে অধ্যাপক এম এ মান্নানকে মোট ২৭টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন।

অধ্যাপক এম এ মান্নানের প্রধান আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, অধ্যাপক এম এ মান্নানকে এ পর্যন্ত মোট ২৭টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন। সর্বশেষ তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় [১৩৩(১)১৫] গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন লাভের পর বৃহস্পতিবার আরও একটি মামলায় [১১৬(১)১৩] তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হলো। বর্তমানে অধ্যাপক এম এ মান্নান গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রয়েছেন। তিনি বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মনোনিত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় একই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারা ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। মোট ২২টি মামলায় ১৩ মাস কারাবরণের পর গত ২ মার্চ তিনি জামিনে কারামুক্ত হন। এরপর গত ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে কয়েক সহযোগীসহ মান্নানকে আবারও গ্রেফতার করে পুলিশ। পরদিন গাজীপুরের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতোপূর্বে তিনি আদালত থেকে তার বিরুদ্ধে দায়ের করা ২৬টি মামলার সবকটিতে জামিন লাভ করেন। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জয়দেবপুর থানার নাশকতার একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর বৃহস্পতিবার তাকে ফের একটি নাশকতার মামলায় শোন অ্যারেস্ট দেখানো হলো। এসব মামলার প্রায় সবগুলোই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারি কাজে বাধা দানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের নাশকতার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় গত বছরের ১৯ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। তার অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:
আগুন সন্ত্রাসের আসামি খালেদা জিয়ারও বিচার হবে: প্রধানমন্ত্রী

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম