ঘাটাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২

 

144 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

জানা যায়, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের হামিদপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা গ্রুপ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিকাল ৩টায় সমাবেশ আহ্বান করে। একই সময় মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের আসামিদের ফাঁসির দাবিতে দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ একই স্থানে পাল্টা একটি সমাবেশের ডাক দেয়। এতে করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকার ৪শ’ গজ পরিসীমার মধ্যে সব রকম সভা-সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকডোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন:
ফারুক হত্যা মামলায় আরও দুই আসামির আত্মসমর্পণ

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম