ঘুষ নেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত, ওসি শোকজ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুষ নেওয়ার অভিযোগে জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেনকে শোকজ করা হয়েছে।

রবিবার গোপালগঞ্জের পুলিশ সুপার এস.এম এমরান হোসেন কাশিয়ানী থানার এসআই  আব্দুল্লাহ বিন সরোয়ারকে সাময়িক বরখাস্ত করে গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ এবং ওসিকে শোকজ করেছেন।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড থেকে মাজড়া গ্রামের আসাদ মোল্লার ছেলে সেনা সদস্য রাজু মোল্লা ও পোনা গ্রামের সোহেল মাস্টার ভ্যানে করে তাদের গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাশিয়ানী থানার এসআই জায়েদ আবদুল্লাহ ও কনস্টেবল আ. রহমান তাদের ভ্যানের গতিরোধ করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে রাজু মোল্যার কাছে কিছুই পাননি। ভ্যানের অপর যাত্রী সোহেল মাস্টারের কাছে ইয়াবা ট্যাবলেট পান। এরপর তাদের দু’জনকে থানায় নিয়ে যান। সোহেল মাস্টারকে মাদক মামলায় চালান দেওয়া হয়। সেনা সদস্য রাজু মোল্যার ওপর নির্যাতন করা হয়। পরে  চাকরির ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮৫ হাজার টাকা ঘুষ নিয়ে একদিন পরে ছেড়ে দেওয়া হয় বলে রাজু মোল্যার বাবা আসাদ মোল্লা অভিযোগ করেন। আসাদ মোল্যা আরও জানান, তার ছেলে সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি করে। বর্তমানে সে র‌্যাব-৬ এ কর্মরত আছে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার এসআই  জায়েদ আব্দুল্লাহ বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার দিন রাজু মোল্যা ও সোহেল মাস্টারকে মাঝিগাতি বাসস্ট্যান্ড থেকে আটক  করে ওসি স্যারকে জানাই। তার নির্দেশে তাদের থানায় নিয়ে আসি। এরপর যা হয়েছে সব কিছু স্যারের কথামত হয়েছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর তিনি এ ব্যাপারে কোনও কিছুই জানেন না বলে এড়িয়ে যাচ্ছেন।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলীনূর হোসেনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি সাক্ষাতে বলবেন বলে জানান।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস.এম এমরান হোসেন বলেন, কাশিয়ানী থানার এসআই  জায়েদ আব্দুল্লাহকে সাময়িক বরখাস্ত করে গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ এবং ওসিকে শোকজ করা হয়েছে। সেনা সদস্য ছাড়াও একাধিক অভিযোগের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

‘জলির অভিমান বুঝতে না পারা আমাদের সামগ্রিক ব্যর্থতা’ 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম