গাজীপুরে সাদেক হোসেন খোকার ৬৬.৫৬ একর জমি বাজেয়াপ্ত ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪৪

সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬৬.৫৬ একর জমি বাজেয়াপ্ত ঘোষণা করে তা সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সম্পত্তিগুলো অবৈধ অর্জন হওয়ায় আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ওই সম্পত্তিতে দখলমুক্তের সাইনবোর্ড টানানো হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) এসএম আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নামে দুর্নীতি দমন কশিন কর্তৃক দায়েরকৃত বিশেষ জজ আদালত-৩ ঢাকার বিশেষ মামলা নং ০২/২০১৫ নির্দেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা খোকার জমি বাজেয়াপ্ত কারার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেনের জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন। কালিয়াকৈরের কয়েকটি মৌজায় তার বেশ কিছু জমি রয়েছে। এর মধ্যে কালিয়াকৈরের জানেরচালা, বাঁশতলী, কালিয়াদহ, তালতলী, বাগাম্বর, কাচারস মৌজায় যৌথ মালিকানায় প্রায় ৮৩ একর। তার নিজ মালিকানায় রয়েছে ৬৬.৫৬ একর যা তার অবৈধ অর্জন।
কালিয়াকৈর ভূমি অফিস সূত্রে জানা গেছে, খোকার ২০০৩ সালে কালিয়াকৈরের শ্রীফলতলী ভূমি অফিসের আওতাধীন জানের চালা মৌজায় ৪২ শতক, সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, বাগাম্বর মৌজায় বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজের নামে ৭৪ একর জমি রয়েছে। যার এমডি ইসমতারা বেগম।

অপরদিকে, সাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন উত্তর বক্তারপুর এলাকায় তার প্রায় সাত একর জমি রয়েছে।

জেলা প্রশাসক বলেন, বেশ কিছুদিন আগেই অবৈধ অর্জনের সম্পত্তিগুলো চিহ্নিত করা হয়েছে। পরে এ বিষয়ে সাদেক হোসেন খোকার নামে আইন অনুযায়ী অবহিতকরণ নোটিশ পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে অবৈধ অর্জনকৃত ওই জমিতে রবিবার সন্ধ্যায় বাজেয়াপ্তের সাইন বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম