নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বজ্রাঘাতে লাক্কু মিয়া (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে একটি বিলে মাঝ ধরার সময়ে এ ঘটনা ঘটে।
নিহত লাক্কু মিয়া উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের আফাজউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, লাক্কু মিয়া সোমবার দুপুরে উপজেলার চরপাড়া বিলে মাছ ধরতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাত তার ওপর পড়ে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, তিনি ঘটনাটি শুনেছেন।
/এআর/








