ভাসমান সবজি চাষে টুঙ্গিপাড়ার চাষীদের মুখে হাসি

মনোজ সাহা, গোপালগঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১২

কচুরিপানার ধাপে সবজি চাষ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলজ উদ্ভিদ কচুরিপানার ধাপে ভাসমান সবজি ও মসলা চাষের মাধ্যমে কৃষকরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন। এই পদ্ধতিতে বিকল্প আয়ের ব্যবস্থা করে লাভের মুখ দেখছেন তারা।  

কৃষি কর্মকর্তারা জানান, ধাপের সবজিতে সার ও কীটনাশক ব্যবহার করা হয় না বলে বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক।

বর্ষা মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলার অধিকাংশ জমি পানির নিচে চলে যায়। এসময় কৃষকের কোনও কাজ থাকে না। টুঙ্গিপাড়ায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভাসমান সবজি ও মসলা উৎপাদন প্রকল্প গ্রহণ করেছে সরকার।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ২০টি গ্রামে ভাসমান ধাপে মসলা ও সবজির চাষ করা হচ্ছে। উপজেলায় অন্তত এক হাজার কৃষক পরিবার ৫০ থেকে ৭০ ফুট দৈর্ঘ্যের প্রায় পাঁচ হাজার ধাপ তৈরি করে ঢেড়স, গিমাকলমী, পুঁইশাক, বরবটি, শশা, করলা, বাঙ্গি, হলুদ, লালশাক ও ডাঁটাশাক আবাদ করে। টুঙ্গিপাড়া উপজেলায় এবছর প্রায় ৭৫ বিঘা ভাসমান বেড তৈরি করা হয়েছে। এতে সবজি উৎপাদিত হয়েছে প্রায় ২০০ টন।

টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের কৃষক শক্তি কীর্ত্তনীয়া বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই কচুরিপানার ধাপে ভাসমান চাষ শুরু করে। সনাতন পদ্ধতিতে চাষাবাদে লাভ হতো না। এখন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞনিক পদ্ধতিতে কচুরিপানার ধাপে চাষাবাদ করে লাভবান হচ্ছি। মাটি ছাড়া এসব চাষাবাদ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন টুঙ্গিপাড়ায় ছুটে আসছেন।’ কচুরিপানার ধাপে সবজি চাষ

টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ি গ্রামের সনজিৎ বিশ্বাস বলেন, ‘এক শতক পরিমাণ ধাপ  তৈরি করতে আমাদের প্রায় ৪ হাজার টাকা খরচ হয়। এতে প্রায় ৮ হাজার টাকা আয় হয়। খরচ বাদে প্রতি শতক ধাপ থেকে লাভ থাকে ৪ হাজার টাকা। এবছর আমি ৮০টি ধাপ করেছি। এতে লাভ হবে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।’

ভাসমান ধাপে সবজি উৎপাদন শেষে ওই ধাপকে জমিতে ছড়িয়ে দিয়ে জৈবসার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা।

বন্যাবাড়ী গ্রামের কৃষক বরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আমি এবছর ১০০টি ভাসমান ধাপ তৈরি করেছি। আমার খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আশা করছি এ খাত থেকে আমি প্রায় ৬ লাখ টাকা আয় করতে পারবো।’

চাপরাইল গ্রামের কৃষক শিশির বিশ্বাস বলেন, ‘আমরা কৃষি বিভাগের পরামর্শে সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই আধুনিক পদ্ধতিতে ধাপে বিষমুক্ত সবজি উৎপাদন করছি। বাজারে এ সবজির চাহিদা ও দাম বেশি।’

টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ কুমার মণ্ডল বলেন, ‘আমি এই ব্লকে অনেক দিন ধরে কাজ করছি। আমার ব্লকের কৃষকরা খুবই কর্মঠ। দিন দিন কৃষকরা আধুনিক ভাসমান চাষাবাদের দিকে ঝুঁকছে।’

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.জামালউদ্দিন বলেন, ‘প্রতিবছর টুঙ্গিপাড়ায় ভাসমান সবজি ও মসলার আবাদ বাড়ছে। টুঙ্গিপাড়ার ভাসমান চাষাবাদে পুষ্টির চাহিদার পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে।’  

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড.এইচএম মনিরুজ্জামান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে নিম্মাঞ্চলের কৃষকদের কচুরিপানা দিয়ে ভাসমান সবজি চাষ একটি চমৎকার সমাধান। টুঙ্গিপাড়ায় প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা বাড়িয়ে সবজি ও মসলার উৎপাদন প্রায় ৫ থেকে ৬ গুন বৃদ্ধি করা সম্ভব।এ সবজির আবাদ সম্প্রসারিত করা হলে বর্ষকালে সবজির সংকট মোকাবেলা করা সম্ভব।’

আরও পড়ুন- 


কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

/এমডিপি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান