কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

খুলনা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:২১

কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন কৃষি জমি কিংবা ফলজ গাছে কীটনাশক ছিটাতে এখন আর মানুষের প্রয়োজন হবে না। মনুষ্যবিহীন যান ড্রোনই এ কাজটি করে দেবে। এমনই একটি ড্রোন তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী। সোমবার  বিশ্ববিদ্যালয়ের  খেলার মাঠে কৃষি ক্ষেত্রে ব্যবহার উপযোগী ড্রোনটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইলেট্রোনিক্স অ্যান্ড কউিনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের পক্ষ থেকে এই ড্রোনটি তৈরি করা হয়। সোমবার দুপুর ২টায় ড্রোনটি পরীক্ষামূলকভাবে সফল উড্ডয়ন করা হয়।   

ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড.মো.শামীম আহসানের তত্ত্বাবধানে ওই বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান ড্রোনটি তৈরি করেছেন। এটি প্রাথমিকভাবে ৮০ ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করে এবং কিভাবে কৃষি জমিতে কীটনাশক ছিটাবে তা দেখানো হয়। এছাড়া আম গাছে বা অন্যান্য ফলজগাছেও প্রয়োজনে কীটনাশক ছিটাতে পারবে এটি।

ড. মো. শামীম আহসান বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ড্রোনটি তৈরি ও উড্ডয়ন করা হয়েছে। ড্রোনের গতি ঘণ্টায় ৩৮ কিলোমিটার। প্রতি মিনিটে পাঁচ কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘অটোনমাস মাল্টি-ফাংশনাল ড্রোন এটি। ড্রোনটি কীটনাশক স্প্রে, মনিটরিং বা সারভেইল্যান্স ও আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এছাড়া ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোটেড ক্যামেরা সংযুক্ত করা সম্ভব হবে।’ 

তিনি জানান, ৫  কেজি ওজনের ড্রোনটি একবারে ২৫ মিনিট উড়তে পারবে। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২০০ মিটার। যা ৩ লিটার কিটনাশক বহনে সক্ষম। এছাড়া কৃষির অন্যান্য কাজে কিভাবে ড্রোনটি ব্যবহার করা যাবে সে বিষয়ও ভেবে দেখা হচ্ছে। খুব শিগগিরই এটির আনুষ্ঠানিক উড্ডয়ন উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন ড. মো. শামীম।

/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম