চিকিৎসককে পেটালেন ৭ খুন মামলার অব্যাহতি পাওয়া বিএনপি নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় অবৈধ মশার কয়েল কারখানা স্থাপনের প্রতিবাদ করায় এক চিকিৎসককে মারধর ও পেটানোর অভিযোগ ওঠেছে ইকবাল হোসেন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি সাত খুন মামলায় এজাহারভুক্ত হলেও পরবর্তীতে অব্যাহতি পেয়েছিলেন।
মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড়বাড়ি আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
হামলার শিকার ডা.মিজানুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার। তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত ডাক্তার মিজানুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড়বাড়ি আবাসিক এলাকায় তার জমি আছে। তার জমির পাশে বিএনপি নেতা ইকবাল হোসেনের মালিকানাধীন একটি অবৈধ মশার কয়েল কারখানা আছে। এতে ওই এলাকার পরিবেশের কথা ভেবে তিনি পরিবেশ অধিদফতরে একটি অভিযোগ দেন। মঙ্গলবার বিকালে পরিবেশ অধিদফতরের কয়েকজন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করতে আসলে ক্ষিপ্ত হয়ে ওই কারখানার মালিক বিএনপি নেতা ইকবাল হোসেন, তার সহযোগী জসিমসহ অজ্ঞাত কয়েকজর পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সামনেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জের পরিদর্শক (সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত) আল মাহমুদ ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন।

তবে বিএনপি নেতা ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাকে মারধর করিনি। বরং ওই ডাক্তার আমাকে ফোন করে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে।’

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহামেদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক