টাঙ্গাইলে এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩১

টাঙ্গাইলে এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে  বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ও ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারসহ প্রমুখ।

উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরে তার কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় জেলা ডিবি পুলিশ। ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসর্মপন করেন। পরে আদালত তার জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক