মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪০

মানিকগঞ্জ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায়  বৃহস্পতিবার রাতে  দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষে ২০জন যাত্রী। দুর্ঘটনার ফলে আধঘন্টা যান চলাচল সাময়িক বন্ধ থাকার পর ওয়ানওয়ে পদ্ধতিতে যানচলাচল চলছে।
নিহতের বয়স আনুমানিক (১৫)।পরিচয় জানা সম্ভব হয়নি। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশের এসআই নান্নু মন্ডল দুর্ঘটনার তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের দুরপাল্লার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে। এসময় যানচলাচল অল্প সময়ের জন্য আটরা ছিলো।
হাইওয়ে পুলিশ ও মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

/এইচকে/

পড়ুন: মানিকগঞ্জে কলেজছাত্রী হত্যা: রিমান্ডে স্বামী, শ্বশুর ও শাশুড়ি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের