এবার আশুলিয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

সাভার প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৭

আশুলিয়া আশুলিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হাসাপাতালে পাঠিয়েছে শহিদুল নামে এক শিক্ষক। আহত  স্কুলছাত্র কবীর হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট একাডেমির আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্র ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার কামাল হোসেনের ছেলে।

স্কুলের শিক্ষার্থী ও আহত কবীরের মা আক্তারা বেগম জানান, বুধবার রাতে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট একাডেমির আবাসিক ভবনে স্টাডি রুমে পড়াতে আসেন শিক্ষক শহীদুল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র শহীদুল তার ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ওই শিক্ষক বেত ও স্কেল দিয়ে তার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার বিচার চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে গেলে তারা বিচার করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি বাধ্য হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে  ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় শহীদ ক্যাডেট একাডেমি স্কুলে ইব্রাহিম খলিল (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে  পিটিয়ে আহত করেন তিন শিক্ষক।

আরও পড়ুন:
যেভাবে চিনবেন ভুয়া পুলিশ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম