টাঙ্গাইলে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ১৯:৫১আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:৫১

টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাঘিল ইউনিয়নের পাইকমুড়িল নূরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আবুল কাশেম ওই মাদ্রাসার শিক্ষক।

এর আগে সোমবার বিকালে ওই মাদ্রাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির চাচি জানান, প্রতিদিনের মতো সোমবারও শিশুটি ওই মাদ্রাসায় পড়তে গিয়েছিল। বিকালের দিকে শিক্ষক আবুল কাশেম তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রক্তক্ষরণ হওয়ায় একটি ওষুধ খাইয়ে এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন। রাতে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল মেডিক্যালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহানা পারভিন বলেন, ‘সোমবার রাত পৌণে ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিস্তারিত রিপোর্ট হাতে পেলে বলা যাবে।’

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম