শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে একটি ডাম্প ফেরির তলা ফেটে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে মাঝ পদ্মায় যমুনা নামে একটি ডাম্প ফেরির তলা ফেটে যায়।বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক (শিমুলিয়া ঘাট) চন্দ্র শেখর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেরিতে ছোট-বড় ১৪টি যানবাহন রয়েছে। এটি কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসে। ফেরিটিতে পানি ঢুকতে শুরু করায় পদ্মা পাড়ের একটি চরে নোঙর করে রাখা হয়েছে। পানি অপসারণ করে ফেরিট ঘাটে আনা হবে। ফেরিতে থাকা যানবাহনসহ সব যাত্রী নিরাপদ আছে।
ছবি: সংগৃহীত
/এআর/








