টাঙ্গাইলের পুংলী নদীতে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১২:৩৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১২:৩৯

টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীর পুংলী নদীতে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ায় জেলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

তিতাস গ্যাস জোনাল বিপনণ অফিস টাঙ্গাইলের সহ-ব্যবস্থাপক (রাজস্ব) খন্দকার মনজুর রহমান জানান, সঞ্চালন লাইন ফেটে যাওয়ার পর সকাল ৯টায় কালিহাতির এলেঙ্গা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, সকালে পুংলী ব্রিজের পাশে নদীতে হঠাৎ করে পানির তীব্র বুদবুদ দেখা দেয়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গ্যাসের অস্তিত্ব পান।
এদিকে, গ্যাস পাইপ লিকেজের সংবাদের পর কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, পুরনো পাইপ হওয়ায় নদীর ওই অংশে পাইপের কোনও জোড়া খুলে যেতে পারে। গ্যাস লাইন বন্ধ করে দেওয়ায় আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। ঢাকা থেকে টিম এসে মেরামত কাজ শুরু করবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী