নিখোঁজের তিনদিন পর যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১৪:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:৪৪

নিখোঁজের তিনদিন পর যুবলীগ কর্মীর লাশ উদ্ধার সাভারে নিখোঁজের তিনদিন পর তুরাগ নদী থেকে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আল আরাফাত সজল (২২)। বৃহস্পতিবার সকালে সাভারের কাউন্দিয়া সিংগাশার গ্রামের তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আল আরাফাত সজলের বাড়ি সাভারের বিরুলিয়া গ্রামে। সে ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৩ অক্টোবর) রাতে বিরুলিয়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে রকি মুঠোফোনে সজলকে পাশের কাকাবর চৌধুরীর টেক এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হন সজল। বুধবার দুপুরে সজলের লাশ নদীতে ভেসে উঠেছে এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী ও পুলিশ চৌধুরীর টেক এলাকায় লাশ উদ্ধারে তল্লাশি চালিয়েও খুঁজে পাননি। এসময় গ্রামবাসী উত্তেজিত হয়ে রকিকে আটক করে পুলিশে সোপর্দ করে।  বৃহস্পতিবার সকালে তুরাগ নদীতে যুবলীগ কর্মীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই তারিকুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই তারিকুল।

/ এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম