আ. লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধরা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১৭:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৭:১৯





আ. লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধরা জারি টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার উপজেলার রসূলপুর ইউনিয়নের পেঁচারআটা বাজার এলাকায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন ১৪৪ ধারা জারি করেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ আসামিদের বিচার দাবিতে পেঁচারআটা বাজার এলকায় সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর অনুসারীরা। একই সময়ে সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থকরাও তার মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় দুটি গ্রুপের যেকোনও ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটানা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সেখানে দুপুর ১২ থেকে রাত ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে একই দাবিতে আওয়ামী লীগের দুটি গ্রুপ সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। এরপর থেকেই স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ এমপি রানাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অপরদিকে এমপি রানার অনুসারীরা তার মুক্তির দাবিতে পালন করছে বিভিন্ন কর্মসূচি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম