১৪ বছর পর নারায়ণগঞ্জ আ.লীগের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ১৫:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪১

১৪ বছর পর নারায়ণগঞ্জ আ.লীগের কমিটি ঘোষণা দীর্ঘ ১৪ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ওই কমিটি ঘোষণা করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কমিটি ঘোষণার বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

কমিটিতে সভাপতি পদে আবদুল হাইকে চূড়ান্ত করা হয়েছে যিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক। সেক্রেটারি পদে আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে চূড়ান্ত করা হয়েছে যিনি বর্তমানে জেলা যুবলীগের সেক্রেটারি হিসেবে আছেন। বাদল নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের অনুগামী নেতা হিসেবে পরিচিত। সহ সভাপতি হিসেবে আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নাম। তিনি বিলুপ্ত নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের কমিটির সহ সভাপতি ছিলেন।

জানা গেছে, ২০০২ সালের ২৭ মার্চ ঢাকার সোহাগ কমিউনিটি সেন্টারে ৬৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত থাকা আওয়ামী লীগে দু’টি ধারা বিরাজমান ছিল। একটি অংশের নেতৃত্বে ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরাম। অপর অংশের নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান। ২০১১ সালের ৩১ অক্টোবর জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করে সাবেক এমপি এসএম আকরাম যোগ দেন নাগরিক ঐক্যে। এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরোধ দেখা দেয়। যা পরবর্তীতে ত্বকী হত্যাকাণ্ড নিয়ে উত্তাপ ছড়ায়। তবে মেয়র আইভী রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ায় এবং ওসমান পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে সেলিম ওসমানের পক্ষেই অবস্থান নেয় মেয়র আইভীপন্থী আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপ নির্বাচনে সেলিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মূলত পাল্টে গেছে জেলা আওয়ামী লীগের রাজনীতির হালচাল। বর্তমানে আওয়ামী লীগ একাট্টা হয়েই দলীয় কর্মসূচি পালন করে আসছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম