গাজীপুরে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত সম্পন্ন, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ১৭:০১আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৭:০১

হাড়িনালে ও পাতারটেকে জঙ্গিবিরোধী অভিযান গাজীপুরে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এরমধ্যে পাতারটেকের ঘটনায় দায়ের করা মামলায় সংশ্লিষ্ট বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ও নিহত সাত জঙ্গিকে আসামি করা হয়েছে। আর হাড়িনালের ঘটনায় আসামি করা হয়েছে নিহত দুই জঙ্গিকে। এদিকে নিহত ৯ জঙ্গির ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল লেবুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। সেখানে দুই জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় রবিবার সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় একটি মামলা করেন ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদীন।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সিটি কর্পোরেশনের পাতারটেকে পুলিশের অভিযানে নিহত হয় সাত জঙ্গি। এ ঘটনায় ওই বাড়ীর তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ওসমান সরকার ও নিহত সাত জনকে (অজ্ঞাত) আসামি করে সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় মামলা করেছেন ওসি খন্দকার রেজাউল হাসান রেজা। ঘটনার পর থেকে ওসমান সরকার পলাতক রয়েছে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, পাতারটেকের ঘটনায় নিহত ৭ জনের মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত থাকলেও লাশ পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ৯ জনের পরিচয় নিশ্চিত হতে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। এরই মধ্যে অবশ্য ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

মাশরাফি-সাব্বিরের জরিমানা, বাটলারকে তিরস্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম