ডিসেম্বরের পর ষড়যন্ত্রকারীরা ছোবল দেবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৬, ০৪:১১আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৬

 

শামীম ওসমান জঙ্গিবাদের উত্থান প্রসঙ্গে নিজের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে। কিন্তু আমার দলের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ কথার বিরোধিতা করেছিলেন। তবে আমার কথাই শেষে সত্য হয়েছে। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। কঠিন সময় আসছে ভয়াবহ লড়াই হবে। ডিসেম্বরের পর ষড়যন্ত্রকারীরা ছোবল দেবে। আর সেই ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হবে না,  হবে দেশের বাইরে থেকে। টার্গেট একটাই। তা হলো শেখ হাসিনাকে হয় হত্যা করা, নয় ক্ষমতাচ্যুত করা।  মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দুইনং রেল গেট এলাকায় এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার সভাপতি আবদুল হাই ও সেক্রেটারি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে নেতাকর্মীরা সংবর্ধনা জানান। ওই সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার আবদুল হাইকে সভাপতি, আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলে সেক্রেটারী ও সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে সহ-সভাপতি করে ১৪ বছর পর জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার আবদুল হাই ও শহীদ বাদল উপস্থিত থাকলেও ছিলেন না সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘আইভী প্রথম সহ-সভাপতি না অন্য কোনও পদে তার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তিনি সম্ভাব্য সহ-সভাপতি। এছাড়া কমিটি করতে স্থানীয় নেতাদের কাছে কোনও চিঠি আসেনি। বলা হয়েছে সহ-সভাপতি লাগবে। আমিও তার (আইভী) নাম প্রস্তাব করেছি সহ-সভাপতি পদের জন্য। আমি সহ-সভাপতির পদে আসীনের আগে আল্লাহর ওয়াস্তে শেখ হাসিনার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, আপনি (সেলিনা হায়াৎ আইভী) মাফ চেয়ে নিন।’

শামীম ওসমান বলেন, ‘আমাকেও বলা হয়েছিল কমিটিতে থাকার জন্য। কিন্তু আমি কমিটি রাজনীতিতে যেতে চাইনি। আমাকে মন্ত্রী হওয়ার জন্যও কয়েকবার বলা হয়েছিল। আমি সেটাতেও যাইনি। আমি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগকে একতাবদ্ধ করেছি।’ তিনি আরও বলেন, ‘যারা রাজপথে রাজনীতি করেছেন, তাদের আমি সম্মান করি। তাদের কেউ বর্তমান এমপির লাথি খায়, কেউ আগের এমপির লাথি খায়। আমি চাই, রাজপথের এসব নেতাকে যেন জেলা কমিটিতে মূল্যায়ন করা হয়। সবাইকে তো আর সন্তুষ্ট করা যাবে না। কিন্তু যারা রাজপথের নেতাদের যেন মূল্যায়ন করা হয়। আর আমি আওয়ামীলীগ ও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমাকে রাখতে চাই।’

আগামী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘২৯ অক্টোবর নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হবে। লাখ লাখ মানুষের জনসভা দেখে দেশের মানুষ অবাক হয়ে যাবে। ওই সমাবেশের জনতার রায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব, কাকে শহরের দায়িত্ব দেওয়া যায়। আমরা মনে করি, জনতার রায়কেই প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন।’

/এমএনএইচ/

এমএনএইচ
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম