মেঘনায় নৌকাডুবি: এখনও সন্ধান মেলেনি ৪ নিখোঁজের

নরসিংদী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৬, ১৪:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:৪৩

নিখোঁজের ১৯ ঘণ্টা (দুপুর ২টা পর্যন্ত) পার হলেও নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় চার ব্যবসায়ীর এখনও সন্ধান মেলেনি। মেঘনায় নৌকাডুবি: এখনও সন্ধান মেলেনি ৪ নিখোঁজের
নিখোঁজ ব্যবসায়ীরা হলেন- রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আ. হাকিম, ফরিদ মিয়া,বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও চারজন পশু ব্যবসায়ী নিখোঁজ হন। পানিতে ডুবে যায় নৌকায় থাকা পশুগুলো।

খবর পেয়ে বুধবার সকালে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল। ঢাকা থেকে যাওয়া ৩ সদস্যের ডুবুরির দল ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৪ জন ডুবুরি দীর্ঘ অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাননি।

নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বাংলা ট্রিবিউনকে জানান,নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্রা‏হ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত এ নৌকাটি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী