মেঘনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১১:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১১:২৮

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকায় মেঘনায় মরদেহগুলো ভেসে ওঠে। মেঘনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

নিহতরা হলেন- পশু ব্যবসায়ী রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আ: হাকিম, ফরিদ মিয়া, বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রায়পুরার চরমধুয়া এলাকায় মেঘনা নদীতে চারটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহত চার ব্যবসায়ীর স্বজনরা মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যায়।

এদিকে লাশ দাফনের জন্য জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, ২০ কেজি চাল ও উপজেলা প্রশাসন ৫ হাজার করে টাকা বিতরণ করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ব্রা‏হ্মণবাড়ীয়ার নবীনগরের বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ভেলুয়ার চর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত নৌকাটি।

এ সময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৪ জন পশু ব্যবসায়ী নিখোঁজ হন।পরে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম