ট্যানারি স্থানান্তরের এটাই শেষ সময়: শিল্পমন্ত্রী

সাভার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৩:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৩:১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করার বিষয়ে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘এরপর মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না। এটাই শেষ সময়।’

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘৩০ ডিসেম্বর এর মধ্যে যে সব ট্যানারি সাভারে স্থানান্তর করা হবে না পহেলা জানুয়ারি থেকে ওই সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে সরকার।’

হেমায়েতপুর এ সব ট্যানারি স্থানান্তরে ট্যানারি মালিকরাও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী। এছাড়াও সরকারের পক্ষ থেকে অসমপ্ত কাজগুলো এর মধ্যেই শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।

পরে মন্ত্রী চামড়া শিল্প নগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে শিল্প সচিব মোশারফ হোসেন ভুইয়াসহ বিভিন্ন সংস্থার মালিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম