সাভারে পৃথক স্থান থেকে চারজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৩:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৩:২৭

সাভার সাভারে পৃথক স্থান থেকে দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত সাভার উপজেলার হেমায়েতপুর, ভাকুর্তা, বিরুলিয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে হেমায়েতপুর এলাকার নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন (৬০) ও বিরুলিয়া এলাকার শিরিন আক্তার (২০) নামে দুজনের পরিচয়া পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে হেমায়েতপুর এলাকার মনছুর ও রবিউল আলম  নামে দুজনের মালিকানাধীন একটি রিকশার গ্যারেজের কাজ করতেন নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন। রবিবার ভোর রাতে দুর্বৃত্তরা ওই গ্যারেজে প্রবেশ করে অটোরিকশা ও ইজিবাইক লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ওই নিরাপত্তা কর্মীকে বিদ্যুৎ সঞ্চালিত করে হত্যা করে।

এদিকে, সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সদর গ্রামে শিরিন নামে এক তরুনীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এছাড়া সাভারের ভাকুর্তার শ্যাসমাসী এলাকা থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, রবিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীকে (৫০) ভর্তি করে কয়েকজন যুবক। চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করলে নিহতের লাশ রেখে পালিয়ে যায় তারা। নিহত নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় সাভার মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:
সোমবার নার্গিসের হাতে অস্ত্রোপচার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক