মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৭:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:০৭

শরীয়তপুর শরীয়তপুরের গোসাইরহাটে মোবাইল ফোন চুরির অভিযোগে ফিরোজ সরদার (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  রবিবার (১৬ অক্টোবর) ভোর রাতে গোসাইরহাট উপজেলা সদরে সুমাইয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে সুমাইয়া হোটেলে গেলে মোবাইল চুরির অভিযোগে  ফিরোজকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে হোটেল মালিক আব্দুস সালাম পেদা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ফিরোজকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজ সরদার (২০) উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামের সবুজ সরদারের ছেলে।

এদিকে নিহতের মা মাহমুদা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে হোটেল মালিক আব্দুস সালাম পেদা তার ছেলেকে ডেকে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করে।

তবে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, গণধোলাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্ত সাপেক্ষে সেব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- 

ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম