গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ০২:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৪:২৬

গ্রেফতার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ডগুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম আজাদ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, ‘গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্য বরমী এলাকায় এসএম আজাদের বাড়িতে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছে, এমন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌন তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আজাদকে আটক করা হয় এবং তার শোয়ার কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ১টি বিদেশি সচল পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিভর্তি ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।’
র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আরও জানান, ‘আজাদ গাজীপুর জেলার একজন অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী। সে বরমীর চাঞ্চল্যকর আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি। আজাদকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করা এবং অস্ত্র বেচাকেনা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। সে বরমী এলাকায় কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী বাঘ বাদল ও নৌ ডাকাত মোমেনের ঘনিষ্ঠ সহযোগী।’
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম