দুর্বৃত্তের আঘাতে আহত তাহমিনার জ্ঞান ফিরেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ২৩:২১আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২৩:২৭

দুর্বৃত্তের কোপে আহত এসএসসি পরীক্ষার্থী তাহমিনা মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চোর মর্দন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় দুর্বৃত্তের আঘাতে আহত তাহমিনা আক্তারের (১৫) জ্ঞান ফিরেছে।
তাহমিনার বাবা  মো. তফিজউদ্দিন হাওলাদার বাংলা ট্রিবিউনকে বুধবার সন্ধ্যায় তাহমিনার জ্ঞান ফেরার বিষয়টি জানান।
তিনি জানান, ‘ডাক্তাররা জানিয়েছে তাহমিনার অবস্থা উন্নতির দিকে। সন্ধ্যায় তার জ্ঞান ফিরেছে।’
এদিকে, বুধবার সকালে তাহমিনার বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তবে, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে ধরতে সমর্থ হয়নি।
সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ শনাক্ত করতে পেরেছে। তবে, এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয় নি।’
তাহমিনা সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্থী ও চোর মর্দন এলাকার মো. তফিজউদ্দিনের মেয়ে।

তাহমিনার বাবা ও স্থানীয়রা জানান,  রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষা শেষে  বাড়িতে গেলে  দুর্বত্তদের হামলার শিকার হন তাহমিনা। এ সময় বাবা মা ও পরিবারের অন্যান্যরা বাড়িতে অনুপস্থিত ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী