পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী খুন, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১৫:৪৪আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৫:৪৪

মাদারীপুর মাদারীপুরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় নাজমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী সুজাত বেপারী পলাতক।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজন ও এলাকাবাসী জানায়, ১০ বছর আগে দক্ষিণ খাগছাড়া গ্রামের বেলাল কাজীর মেয়ে নাজমার সঙ্গে একই গ্রামের সুজাতের বিয়ে হয়। কয়েক বছর আগে সুজাত অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে নাজমা বাধা দিলে সুজাত  নির্যাতন করা শুরু করেন। সবশেষ বুধবার বিকালে নাজমাকে বেধম মারধর করে বিষ খাইয়ে দেন সুজাত। পরে গুরুতর অবস্থায় নাজমাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ময়নাতদন্তের জন্য নাজমার মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পরে জানা যাবে।

এদিকে, এ ঘটনায় সুজাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন:
বনদস্যু, জলদস্যু, জঙ্গি কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম