ঘিওরে সিএনজি চালকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ১৩:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৩:৩১

মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওর উপজেলার চর বাইলজুড়ি এলাকা থেকে ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইব্রাহিম হোসেন ওই এলাকার চান খাঁর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
নাম প্রকাশে অনিচ্ছুক ইব্রাহিমের এক স্বজন দাবি করেছেন, শুক্রবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে একজন ব্যক্তি ইব্রাহিমকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ইব্রাহিম আর বাড়িতে ফেরেনি। পরে শনিবার সকালে ইব্রাহিমের বাড়ির পাশের একটি ক্ষেতে তার মরদেহটি দেখতে পায় প্রতিবেশিরা। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমের মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম