গাজীপুর সদর উপজেলার খুন্দিয়া গ্রামের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খুন্দিয়া উত্তরপাড়া এলাকায় জঙ্গলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সাদা পলিথিনে মোড়ানো মরদেহটির গলাকাটা। রশি দিয়ে বাঁধা মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
/এমও/








