দুলাভাইকে গাছের সঙ্গে বেঁধে শ্যালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১০:০৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১০:০৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে রবিবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুলাভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে রবিবার বিকালে মামলা দায়েরের পরেই পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

গণধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি ডেমরার লালানগর গ্রামে। সে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেটের গার্মেন্টকর্মী। অন্যদিকে গ্রেফতারকৃত সেলিম (৩৫) সোনারগাঁও উপজেলার মুন্দিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ও আজিজুল (৩৬) একই গ্রামের আলী রহমানের ছেলে।

সোনারগাঁও থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী তার দুলাভাইয়ের সঙ্গে ডেমরা থেকে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে তার ভাগিনার বাড়িতে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বের হলে ওঁৎ পেতে থাকা একই গ্রামে মাদক সেবনকারী সেলিমের নের্তৃত্বে ডালিম, আজিজুল, আলমসহ ৭-৮ জনের একটি দল ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিষয়টি তরুণীর দুলাভাই টের পেয়ে তাদের পিছু নিলে একটি বাগানে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় দুলাভাইয়ের সামনেই শ্যালিকাকে গণধর্ষন করে বখাটেরা।

বিষয়টি শুক্রবার সকালে জানাজানি হলে স্থানীয় বিচার সালিশকারী আনোয়ার ও মঞ্জুরকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ধর্ষকরা। বিষয়টি নিয়ে রবিবার বিকাল ৩টায় সালিশের কথা থাকলেও আনোয়ার ও মঞ্জুর বিচার সালিশ না করায় ওই তরুণী সোনারগাঁও থানায় অভিযোগ করেন। অভিযোগের পরেই রবিবার সাড়ে ৫টায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একাধিক টিম মুন্দিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সেলিম ও আজিজুলকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
মামলায় অগ্রগতি নেই, আশার আলো দেখছে না তনুর পরিবার

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী