কিশোরগঞ্জে আচরণবিধ লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ২১:০৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২১:০৬

কিশোরগঞ্জ কিশোরগঞ্জে পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে তাদের জরিমানা করা হয়। আগামী ৩১ অক্টোবর পাকুন্দিয়া পৌরসাভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনি আচরনবিধি নজরদারিতে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার বলেন, পৌরসভা নির্বাচন পরিচালনা নিয়ম অনুযায়ী নির্ধারিত মাপের চেয়ে বড় আকারে নির্বাচনি ব্যানার টানানো এবং বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্ধারিত মাপের চেয়ে বড় আকারে নির্বাচনি ব্যানার টানানোর অপরাধে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম