ইলিশ ধরায় মাদারীপুরে আট জেলের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০৭:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৭:০৮

মাদারীপুর মাদারীপুরের শিবচরের পদ্মায় মা ইলিশ ধরার অভিযোগে আট জেলেকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে আরেক জেলের। মঙ্গলবার ভোরে এই ৯ জেলেকে আটক করেন ভ্রাম্যমান আদালত।

আটক জেলেরা হলেন দুদু মিয়া, আব্দুল মান্নান, আলমগীর তালুকদার, আজাহার, ইদ্রিস হাওলাদার, মান্নান মিয়া, চানমিয়া, আব্দুল মালেক ও দেলোয়ার হোসেন।

মাদারীপুরের শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ‘ইলিশের এই প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। তারপরও জেলেরা রাতের আঁধারে মাছ ধরে যাচ্ছে। আমরা মাছ ধরা বন্ধে এ অভিযান পরিচালনা করছি। পুরো মৌসুম জুড়েই আমাদের অভিযান চলবে।’

/এআরএল/
আরও পড়ুন: 

সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম