নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:০০

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার যাত্রামুড়া ও  কর্ণগোপ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার লেগুনা চালক নাদিম মিয়া (২২) ও নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার জাদবপুর এলাকার ট্রাক চালক সালাউদ্দিন (৫০)।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আক্তারুজ্জামান জানান, সকাল ৯টায় রূপগঞ্জের যাত্রামুড়ায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশ থেকে আসা দ্রুতগামী দুটি ট্রাক একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক নাদিম মিয়া নিহত হন।  এসময় আহত হন আরও চার যাত্রী। তাদের মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ দুটি ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়েছে গেছে বলেও জানিয়েছেন এসআই আক্তারুজ্জামান।  

অন্যদিকে, সকালে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানার ভেতর থেকে সালাউদ্দিন নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, কর্ণগোপ এলাকার ওই কারখানা থেকে খাবার জাতীয় পণ্য বহন করে বিভিন্ন এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত থেকেই ট্রাক নিয়ে অপেক্ষায় ছিলেন চালক সালাউদ্দিন। রাতের কোনও এক সময় ট্রাকের ভেতরেই সালাউদ্দিনের মৃত্যু হয়। বৃহস্পতিবার কারখানার শ্রমিক-কর্মচারীরা ট্রাকের ভেতর লাশ দেখে পুলিশে খবর দেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানিয়েছেন ওসি ইসলামাইল হোসেন।

/এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি