গোপালগঞ্জে ১০ টাকা দরের চাল এখন কালো বাজারে

গোপালগঞ্জে প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ২৩:৪১আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২৩:৪১

গোপালগঞ্জ গোপালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। পুলিশ আটক করেছে দু’জনকে।
মুকসুদপুর উপজেলার টেকেরহাট নৌবন্দর থেকে একটি পিকআপসহ এই চাল জব্দ করা হয়। উপজেলার সিন্দয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে কালোবাজারে বিক্রির উদ্দেশে টেকেরহাটে একটি গুদামে চালের বস্তাগুলো নামানো হচ্ছে বলে খবর পাই। পরে ঘটনাস্থল গিয়ে সেখান থেকে ৫০ বস্তা চাল, পিকআপ ও সঙ্গে থাকা দু’জনকে আটক করা হয়।
মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ওই গুদামটির মালিক ইমরুল কায়েস নামের এক ব্যক্তির। তিনি হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ডিলার নন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নইম মো. মারুফ খান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম