শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১৪:১২আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৪:১৫

ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় যানজটের দীর্ঘ লাইন পদ্মার নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে কম ফেরি চলাচল করছে ওই রুটে। ফলে শনিবার সকাল থেকে শিমুলিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, পদ্মায় চলাচলের উপযোগী গভীরতা না থাকায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম যানবাহন নিয়ে ফেরি ছাড়তে হচ্ছে। এছাড়া সবগুলো ফেরি ছাড়া সম্ভব না হওয়ায় ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শনিবার সকালে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মাত্র সাত থেকে আটটি ফেরি চলাচল করছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য আট শতাধিক যান অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

/এআরএল/

আরও পড়ুন: 

যেখানে মিরাজই একমাত্র

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম