মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:০৩

মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২০ মাদারীপুর সদরে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনেক আশঙ্কাজনক অবস্থা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার সময় ৩০টি বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘটমাঝিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ঘটমাঝি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট বাবুল হাওলাদারের লোকজনের সঙ্গে মন্টারপোল এলাকায় স্বতন্ত্র প্রার্থী বাদল ফকিরের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে বাবুল হাওলাদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাদল ফকিরের সমর্থকদের উপর। এসময় অন্তত ২০ জন আহত হয়। হামলার সময় তারা ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ২০টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মাদারীপুরের পুলিশ ও র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২০ অপরদিকে, মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাড়ি-ঘরগুলোতে আগুন নেভাতে সক্ষম হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ৩১ মার্চ ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ৩টি কেন্দ্র ভোট কারচুপির অভিযোগে নির্বাচন স্থগিত করে প্রশাসন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম