গোসাইরহাটে ৭ আ. লীগ নেতাকে বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ২১:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২১:২৫

শরীয়তপুর শরীয়তপুরের গোসাইরহাটে  সাতজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়। শনিবার গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৩ বছর পর আগামী ৩১ অক্টোবর গোসাইরহাটের দুই প্রত্যন্ত চরাঞ্চল কুচাইপট্টি ও আলাওলপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  আওয়ামী লীগ থেকে কুচাইপট্টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল বাশার মুন্সী ও আলাওলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন বেপারীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন স্বপন কুচাইপট্টি ইউনিয়নে এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য উসমান বেপারী  আলাওলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে থেকে আলাওলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সরদার ও যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ বেপারী এবং কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম সরকার ও মোঃ লুছমুদ্দিন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের নিয়মিত বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙের কারণে এই সাত জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বাচ্চু বলেন, দল থেকে সঠিক মনোনয়ন দেওয়া হয়নি। তাই তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। বহিষ্কৃত হলেও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আমার সঙ্গে রয়েছে।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার বলেন, তৃণমূলের মতামত নিয়েই কেন্দ্রীয় আওয়ামী লীগ এখানে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী মাঠে রয়েছে। এ কারণে দলের শৃঙ্খলা বজায় রাখতে ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম