নরসিংদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৮

নরসিংদী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ০২:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০২:১৪

নরসিংদীর আলোকবালী এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নরসিংদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৮

আহতরা হলেন- একই এলাকার জুয়েল মিয়া, নাঈম, বেদন মিয়া, সুমন, জলিল মিয়া, হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী এলাকার সাবেক মেম্বার সাহেব আলী ও বর্তমান মেম্বার নাসির মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষকে ঘায়েল করতে সাহেব মেম্বার গ্রুপের লোকজন গ্রামের উমর গাজীর ঘরে বসে বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করছিল। এসময় বোমার বিস্ফোরণ ঘটলে আটজন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম