সাভার সদর ইউনিয়নে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

সাভার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১১:৩৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৩৮

ইউপি নির্বাচন ২০১৬ জাল ভোট ও নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পুনরায় এ ইউনিয়নে নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, সীমানা জটিলতার কারণে সাভার সদর ইউনিয়নের নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। সীমানা জটিলতা নিরসন না করেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এই ইউপিতে নির্বাচন শুরু করে দেয়। এছাড়াও তার ইউনিয়ন এলাকায় কোনও রকম ব্যানার, ফেস্টুন ও প্রচার চালাতে দেয়নি আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা। এমনকি পুলিশ দিয়ে হয়রানি করে তাকে বাড়ি ছাড়াও করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মেরে রেখেছে। সোমবার সকালে কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তার নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:

নোয়াখালীর এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম