টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মির্জা রাজিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দা শারমিরন সুলতানা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের প্রার্থী মির্জা রাজিক নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী রমজান মিয়া পেয়েছেন ৫ হাজার ৩০২ ভোট।
এর আগে উচ্চ আদালতে মামলার কারণে গত নির্বাচনে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত ছিল।
এছাড়া ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের ৩ নং সাধারণ ওর্য়াড, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ৬ নং সাধারণ ওর্য়াড, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে গত নির্বাচনে প্রার্থীদের মাঝে সমান সংখ্যক ভোট পাওয়ায় এসব ওয়ার্ডে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ১৯২ জন। নারী ভোটার ১১ হাজার ৪ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ১৮৮ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী ।
/এআর/








