পদ্মা সেতু প্রকল্পে এসির কমপ্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ২৩:১২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২৩:১৪

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্পের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-৪ এর এসির কমপ্রেসার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আজমীর হোসেন নিপুল (২৫)। এ সময় ওই প্রকল্পের সুপার ভাইজার চায়না নাগরিক লিপিং গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক আজমীর লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগোদাই গ্রামের সাদিকুর রহমানের ছেলে।
ওসি আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকালে পদ্মা সেতু প্রকল্পের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-৪ এর মিকচার রুমের নষ্ট এসি মেরামত করা হচ্ছিল। এসময় এসির কমপ্রেসার বিস্ফোরণ ঘটলে শ্রমিক আজমীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় ওই প্রকল্পের সুপার ভাইজার চায়না নাগরিক লিপিং।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম